বান্দরবানের লামা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে মো. নুরুল করিম আরমান ও সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ নবীর উদ্দিন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সাধারণ সদস্যদের গোপন ব্যালটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদের লামা প্রতিনিধি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ, দৈনিক পূর্বদেশ ও ইংরেজি দৈনিক ডেইলি পোস্ট-এর লামা প্রতিনিধি মো. নুরুল করিম আরমান এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবর পত্রিকার লামা প্রতিনিধি মুহাম্মদ নবীর উদ্দিন নির্বাচিত হন।
নির্বাচনে সহসভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের লামা প্রতিনিধি মো. তানফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন এবং অর্থ সম্পাদক পদে ডেইলি সান-এর প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু নির্বাচিত হয়েছেন।নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাহাব উদ্দিন রিটু, মুহাম্মদ নবীর উদ্দিন ও মংছিংপ্রং মার্মা।নির্বাচন কমিশনার সাহাব উদ্দিন রিটু জানান, নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।নির্বাচনে গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ:
লামা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আরমান, সাংগঠনিক নবীর উদ্দিন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ০৮:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- 2
Tag :











