০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Oplus_16908288

The gallery was not found!

লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় স্বাক্ষরতার সফলতা, ইতিহাস ও বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন বক্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে পূর্ণ স্বাক্ষরতা অর্জন ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ভয়হীন, আনন্দদায়ক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা জরুরি। দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত আলো-বাতাস, বিশুদ্ধ খাবার পানি, পৃথক ও পরিচ্ছন্ন শৌচাগারসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। অনেক শিক্ষার্থী এখনো খাল, নদী ও ছড়ার পানি পার হয়ে বিদ্যালয়ে যায়। তাই দুর্গম বিদ্যালয়গুলোর যোগাযোগ অবকাঠামো উন্নয়নের দাবি জানান তারা।

শিক্ষকদের বদলি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতেরও দাবি জানানো হয়। এ সময় লামা এম হোসেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭ বছর ধরে কর্মরত সহকারী শিক্ষক জিয়াবুল হোসেনের বিষয়টি তুলে ধরে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হয়।

লামা উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। বক্তব্য দেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইছার হামিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী ইব্রাহীম, বিএনপি নেতা আব্দুরব, প্রেসক্লাব সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম ও শিক্ষক আজগর হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ রায় এবং সঞ্চালনা করেন লামা নুনারবিল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লামা চাম্বি মৌজায় ​৭১৭ নং আর হোল্ডিং এর ৪ একর পুনর্বাসন ভূমি হারালো মৃত রবি উল্যার পরিবার: জালিয়াতির মাধ্যমে জবর দখলের অভিযোগ

লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Update Time : ০৩:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬